অজানা এক অপারেশন
(যাবতীয় তথ্য- উপাত্ত যা দেখছেন, "ডন মাইকেল করলিওনি"-র ফেসবুক পোস্টস থেকে নেয়া)
১৯৭১ সাল। কুমিল্লার পায়েলগাছা গ্রাম। পাকিস্তানী
সেনাবাহিনীর একটা শক্তিশালী দল রওনা হয়েছে দক্ষিনের নারায়নপুর গ্রামের উদ্দেশ্যে।
সাথে আছে রাজাকার বাহিনী আর শান্তি কমিটির সদস্য। নারায়নপুরের মানুষেরা
হিন্দুস্তানি দুষ্কৃতিকারীদের সাহায্য করছে, নিজেদের ছেলেদের পাকিস্তানের
বিরুদ্ধে যুদ্ধ করতে পাঠাইছে,ওদের কোন ক্ষমা নাই। শ্যামল
মায়াময় গ্রামটায় হঠাৎ কালো অন্ধকার নেমে আসলো, পাকিস্তানী সেনাবাহিনীর পশুগুলো
গ্রামের প্রতিটা বাড়িতে আগুন ধরায়ে দিল, মুক্তিযোদ্ধাদের যারা আশ্রয়
দিয়েছিল, যত্ন করে খাইয়েছিল, যেতে দেবে না এই ভয়ে যাদের ছেলেরা
বাড়ি থেকে পালিয়ে চলে গিয়েছিল যুদ্ধে, তাদের প্রত্যেককে বেয়নেট দিয়ে
খুঁচিয়ে খুঁচিয়ে আর ব্রাশফায়ার করে মারা হল, মেরে ফেলার আগে মা এবং বোনদের উপর
হায়েনার লোলুপতা নিয়ে ঝাঁপিয়ে পড়ল একদল পশু... চারিদিকে কেবল আর্তচিৎকার আর
আহাজারি...
তিন
ঘণ্টা পর। নারায়নপুর থেকে পায়েলগাছা ক্যাম্পে ফিরছে পাকিস্তানী সেনারা।
হিন্দুস্তানি মালাউনগুলোকে উপযুক্ত শিক্ষা দিতে পেরে সবাই বেশ তৃপ্ত। হঠাৎ গর্জে
উঠলো এসএমজি, ঠা ঠা ঠা... রাস্তার দুপাশ থেকে সাঁড়াশি অ্যামবুশ, কিছু বুঝে ওঠার আগেই
ঝাঁজরা হয়ে গেল পশুগুলো। পজিশন নিয়ে ফায়ার ওপেন করতে করতে লাশের স্তুপ জমে গেল
রাস্তাটার উপর, একপাল পশুর লাশ। ভয়ংকর যুদ্ধ আর অবিরাম গুলির শব্দে প্রকম্পিত
এলাকা। একসময় ফুরিয়ে গেল গুলি। গুলি শেষ হয়ে যাবার আগ পর্যন্ত দাঁতে দাঁত চেপে
অসামান্য বীরত্বে লড়ে গেল ১৩ জন গেরিলার একটা ছোট্ট বাহিনী। রাস্তার উপর পাকি
পশুদের লাশের স্তুপটা আরও দীর্ঘ হতে থাকলো, এদিকে বীরের মত লড়তে লড়তে একে একে
শহীদ হতে থাকলো গেরিলারা। পাঁচজন সেখানেই শহীদ হল, আর বাকি আটজন হল গুরুতর
আহত। সৌভাগ্যবশত নিকটবর্তী দুই নম্বর সেক্টরের যোদ্ধারা গুলির শব্দে ছুটে এল, পাকিগুলো পালিয়ে গেল
শেষপর্যন্ত। পেছনে রেখে গেল ১৪ জন পাকিস্তানী সেনা আর ৩০ জন রাজাকারের মৃতদেহ, গুরুতর আহত হয়ে পড়ে রইল
আরও ১৬ জন সেনা আর ৩০ জন রাজাকার। এতটাই ভয় পেয়েছিল কাপুরুষগুলো যে,আহত-নিহতের তুলে নিয়ে
যাবার সাহসটা পর্যন্ত পায়নি, প্রান বাঁচাতে ছুটে পালিয়েছিল।
মাত্র ১৩জন বঙ্গশার্দূল নিজেদের জীবনকে তুচ্ছ করে দুই কোম্পানি পাকি সেনা আর
রাজাকারগুলোর শেষ নিঃশ্বাস পর্যন্ত গুলি চালিয়েছিল, দিয়েছিল উপযুক্ত
শিক্ষা...
ওই
১৩ জনের আট জন ছিল নারায়নপুরের ছেলে, পাকিস্তানী সেনারা নারায়নপুরে
হামলা করেছে- এই খবরটা তারা যখন পায়, তখন সবকিছু শেষ হয়ে গেছে। মায়ের
আর্তনাদ, বোনের আর্তচিৎকার আগুন জ্বালিয়ে দেয় ছেলেগুলোর বুকে, মৃত্যু নিশ্চিত জেনেও
বাঘের গর্জনে অসমসাহসে ছোট্ট এ দলটা ঝাঁপিয়ে পড়ে পাকি পশুগুলোর উপর... প্রতিশোধ
নিয়েছিল ওরা, ভয়ংকর প্রতিশোধ...


0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home